সর্বশেষ

প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ

Allegations of armed attack and looting at expatriate's homeProbashir city Popup 19 03

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছদনগর গ্রামে এক প্রবাসী পরিবারের বাড়িতে রাতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সন্ত্রাসী চক্র এ হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের জামাতা মো. আব্দুস ছোবহান (৬০) ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নাজমুল ইসলাম, কালা শাহ, লোকমান আহমদ ওরফে পরাগসহ ১২-১৩ জন অস্ত্রধারী ব্যক্তি প্রবাসী আমীর উদ্দিনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা বাড়ির কেয়ারটেকার শাহিন মিয়াকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পালাতে বাধ্য করে এবং পরে তালা ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালায়।

কেয়ারটেকার শাহিন মিয়া পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় তিনি প্রতিরোধ করতে সাহস পাননি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চলমান বিরোধ থেকেই এই হামলা সংঘটিত হয়েছে।

হামলার সময় বাড়িতে কেবল কেয়ারটেকারই উপস্থিত ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা প্রায় দেড়শ মন বোরো ধান, দুটি ফ্রিজ, একটি টেলিভিশন, আটটি কাঠের খাট, পানির পাম্প, দশটি সিলিং ফ্যান, বিভিন্ন আসবাবপত্র ও কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03