সর্বশেষ

ডিবির ওসির বিরুদ্ধে প্রবাসীর পাসপোর্ট ও টিকিট আটকে রাখার অভিযোগ

Db oc accused of withholding expatriate's passport and ticketProbashircityWebPopupUpdate

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক সৌদি প্রবাসীর পাসপোর্ট ও বিমান টিকিট আটকে রাখার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার (পূর্ব) ওসি মোশারফ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ মোশারফ হোসেন রোববার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারীর বাড়ি সিংগাইরের গোবিন্দল গ্রামে। তিনি দীর্ঘ দুই যুগ ধরে সৌদি আরবে চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগে বলা হয়, গত ২৪ মে ডিবি অফিসে ডেকে নিয়ে তার বিরুদ্ধে প্রতিবেশীর করা অভিযোগের তদন্তের কথা বলে সৌদি ভিসাসংবলিত পাসপোর্ট ও বিমানের টিকিট জব্দ করেন ওসি মোশারফ। এর একদিন আগে, ২৩ মে দুপুর থেকে রাত পর্যন্ত তাকে ও ইউনিয়ন যুবদলের এক নেতাকে ডিবি অফিসে বসিয়ে রাখা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সেসময় একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার পর, প্রবাসী মোশারফ বাধ্য হয়ে তার পাসপোর্ট ও টিকিট জমা দেন—যার শর্ত ছিল পরে তা ফেরত দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও ওসি তা ফেরত দেননি। বরং মোবাইলে যোগাযোগ করলেও তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন।

ভুক্তভোগী জানান, ব্যবসা সংক্রান্ত কারণে তার জরুরি ভিত্তিতে বিদেশে ফিরে যাওয়া প্রয়োজন। কিন্তু পাসপোর্ট ও টিকিট জব্দ থাকায় তিনি চরম বিপাকে পড়েছেন। এদিকে, ওসি মোশারফ হোসেন জব্দের বিষয়টি স্বীকার করলেও প্রবাসীকে হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানিয়েছেন, তিনি এখনো লিখিত অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীর ডলার ও স্বর্ণালংকার কেলেঙ্কারির ঘটনায় মোশারফ হোসেনকে সিংগাইর থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ডিবি (পূর্ব) দায়িত্ব দেওয়া হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate