সর্বশেষ

সীমান্তে বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

Bsf detains bangladeshi cows at borderWeb Popup (3)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কালিকাপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি ৮ থেকে ১০টি গরু ধরে নিয়ে গিয়ে আটক করে রেখেছে। রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কালিকাপুর সীমান্তে কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চরাতে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এ সময় গরুগুলো সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে ঢুকে পড়ে। পরে বিএসএফ সদস্যরা গরুর মালিকদের সর্তক করার পাশাপাশি সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে।

ঘটনার পরপরই বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং গরুগুলো ফেরত আনার উদ্যোগ নেয়। তারা সঙ্গে সঙ্গে বিএসএফের সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে যোগাযোগ করে গরুগুলোর বিষয়ে আলোচনা শুরু করে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান, বিএসএফের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ হয়েছে এবং তারা গরুগুলো হস্তান্তরের ব্যাপারে সদিচ্ছা দেখিয়েছে। গরু ফেরত আনার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে গবাদিপশু চরানোর সময় যেন সতর্কতা অবলম্বন করা হয়, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলছেন স্থানীয় প্রশাসন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup