Long Popup (2)
সর্বশেষ

সৌদি প্রবাসীর জায়গা দখলের অভিযোগ আপন বড় ভাইয়ের বিরুদ্ধে

Accused of occupying saudi expatriate's land against his elder brotherProbashircityWebPopupUpdate

মৌলভীবাজারের কুলাউড়ায় এক সৌদি প্রবাসীর বসতভিটার জায়গা তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী সেনগুপ্তা ইয়াসমিন সুমি জানান, তার স্বামী আবু তাহের সিপার দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। এই সুযোগে তার বড় ভাই মন্তর মিয়া জোরপূর্বক তাদের বসতভিটা ও পুকুরের জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করছেন।

ইয়াসমিন সুমি আরও অভিযোগ করেন, কাজ বন্ধ করার অনুরোধ জানালে মন্তর মিয়া কর্ণপাত না করে তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইয়াসমিন সুমি শেষ পর্যন্ত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুলাউড়া থানার এএসআই আব্দুর রহিম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate