সর্বশেষ

মানব পাচারকারীদের আস্তানা থেকে ১৪ জন উদ্ধার

14 people rescued from human traffickers' hideoutProbashir city Popup 19 03

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মানব পাচারকারীদের জিম্মিঘর থেকে ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, শনিবার রাত ১১টা ৩০ মিনিটে টেকনাফ সদর দক্ষিণ লম্বরী এলাকার কুখ্যাত মানব পাচারচক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিরা বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দালালদের মাধ্যমে মোবাইল ফোনে প্রলোভন দেখিয়ে তাদের ধরে এনে জিম্মি করে রাখা হয়েছিল। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করত এবং মুক্তিপণের জন্য তাদের শারীরিকভাবে নির্যাতন করত। আইনি প্রক্রিয়া শেষে ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03