সর্বশেষ

ঈদে সংবাদপত্রের ছুটি অন্তত চার দিন দেওয়ার আহ্বান

Calls for at least four days off for newspapers during eidWeb Popup (3)

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঈদুল আজহায় সংবাদপত্রের কর্মীদের চারদিন ছুটি এবংদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার : সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, যেহেতু এখন ডিজিটাল যুগ, তাই অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। তবে অনলাইনে কর্মরত সাংবাদিকদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তিনি আরও বলেন, তার হাতে ক্ষমতা থাকলে আগামী ঈদে সরকারিভাবে ১০ দিন ছুটি দিতেন, যার মধ্যে সাংবাদিকদের জন্য ৪ দিন বরাদ্দ থাকত।

চলমান সংস্কার নিয়ে তিনি বলেন, আগামী সরকার এই সংস্কার নাও মানতে পারে, তাই সাংবাদিকদের বিকল্প পরিকল্পনা রাখা উচিত।

সম্পাদক পরিষদ ও নোয়াবের সমালোচনা করে তিনি বলেন, এই দুটি সংগঠন এলিটদের সংগঠন, এবং ইসলামপন্থি হওয়ার কারণে অনেক গণমাধ্যম সুযোগ থেকে বঞ্চিত। তিনি বিজ্ঞাপনকে সরকার কর্তৃক বিরোধী মতের পত্রিকাকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান।

সেমিনারে সংগঠনের সদস্য সচিব মিয়া হোসেন গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে ১৬ দফা দাবি পেশ করেন, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা, বেতন কাঠামো, এবং সাংবাদিকদের জন্য পেনশন ও আবাসন ব্যবস্থার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup