সর্বশেষ

সদরপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সদরপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিWeb Popup (3)

ফরিদপুরের সদরপুরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খান ডাঙ্গী গ্রামের প্রবাসী মো. লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই বাড়ি পরিদর্শনে যান সদরপুর থানার পুলিশের একটি দল।

প্রবাসী লোকমান হোসেনের স্ত্রী বলেন, গভীর রাতে ৭-৮ জন ডাকাতের একটি দল বিল্ডিংয়ের জানালা ভেঙে রুমে প্রবেশ করে। এ সময় আমিসহ আমার দুই মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার থেকে চাবি নিয়ে স্টিলের আলমারির তালা খুলে ১১ ভরি স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

প্রবাসীর স্ত্রী জানান, ডাকাত দল ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যান। স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্রসন্তান নিয়ে বসবাস করতেন প্রবাসী।

এ ব্যাপারে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ডাকাতি ঘটনার কোনো সংবাদ পাইনি। আমাকে ইউপি সদস্য বা গ্রাম পুলিশ কেউ জানায়নি। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছি।

এদিকে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোতালেব হোসেন জানান, সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup