সর্বশেষ

ইরানকে ফের বোমা হামলার হুমকি ট্রাম্পের

Trump threatens to bomb iran againProbashir city Popup 19 03

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন। শুক্রবার (২৭ জুন) ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। ট্রাম্পের এই বক্তব্যের সূত্র দিয়েছেন মার্কিন গণমাধ্যম সিএনএন।

সম্প্রতি ২১ জুন যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। ওই হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবে ওয়াশিংটন ফের হামলার সিদ্ধান্ত নিতে পারে।

তিনি আরও জানান, মার্কিন হামলার আগে গত ১৩ জুন ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চলে। ট্রাম্পের দাবি, এ সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ওই মুহূর্তে সংঘাত থামানোর জন্য সেটিই ছিল সঠিক সময়।”

নেটো সম্মেলনে এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প পুনরায় বলেন, যদি তেহরান পারমাণবিক কর্মসূচিতে ফেরে, তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে—এটি ‘নিঃসন্দেহ’। তবে তিনি একই সঙ্গে ইরানের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতও দেন। বলেন, “আমার ধারণা, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা সম্পর্ক গড়ে উঠবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03