সর্বশেষ
ব্রেকিং

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

12Web Popup (3)

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ছুটি চালুর ঘোষণা দেন তিনি। খবর ইন্ডিয়া টুডের। নতুন নিয়ম অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময়ে এই ছুটি নিতে পারবেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্তান জন্মের সময়টি মা ও নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিশুর যত্ন নেওয়ার জন্য বাবার উপস্থিতিও প্রয়োজন। তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেলেও পুরুষ কর্মীদের জন্য এত দিন এমন কোনো ব্যবস্থা ছিল না। তাঁদের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এবার ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি অনুমোদন করে আদেশ জারি করেছে।

এর আগে দুই মাস আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজয়ের সরকার। এর মাধ্যমে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের ক্ষেত্রেও প্রচলিত মাতৃত্বকালীন ছুটির সুবিধায় সমতা আনা হয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)