Long Popup (2)
সর্বশেষ

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, কুয়েত-বাহরাইনে বাজছে সাইরেন

ImagesProbashircityWebPopupUpdate

আবারও মধ্যপ্রাচ্যে হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার পর কুয়েত ও বাহরাইনে সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েতের জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

মধ্যপ্রাচ্যে ইরানের হামলার কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।

গত তিন দিনে দ্বীপ দুটিতে বারবার হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এর মধ্যে আজ আবারও হামলা হয়েছে। তবে নতুন হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি ইরান।

কেশম দ্বীপ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে ইরানের যতগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড়। এই দ্বীপ ব্যবহার করে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তেহরান। ধারণা করা হয়, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তাই যুক্তরাষ্ট্র বারবার সেখানে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। মার্কিন বাহিনীর নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate