সর্বশেষ

সন্তানসহ নিখোঁজ সৌদি প্রবাসীর স্ত্রী, সন্ধান চায় পরিবার

7896d227 dd01 4db0 863e 33eda19a29f8City ads Investment (1)

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) এবং তার দুই বছরের শিশু কন্যা বুশরা গত ১৭ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওইদিন বিকেলে স্বামীর বাড়ি থেকে বের হলেও তারা আর গন্তব্যে পৌঁছাননি। পাঁচ দিন পার হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের স্বজনদের।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাছরিন সেদিন বিকাল ৪টার দিকে মেয়েকে নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নির্ধারিত সময়ে না পৌঁছানো এবং তার মোবাইল ফোন বন্ধ পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনো তথ্য না মেলায় ২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে কর্মরত। নাছরিনের বাবা আঃ হামিদ ও প্রয়াত মা স্বপ্না বেগমের বাড়ি নবীগঞ্জে হলেও স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর কীভাবে বা কোথায় নিখোঁজ হয়েছেন—তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Mikuz 450x390

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিবার দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে। তারা বলছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই মা ও শিশুকে উদ্ধার করা জরুরি।

বানিয়াচং থানা পুলিশ জানায়, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নাছরিন ও তার শিশুকন্যাকে উদ্ধারে অভিযান চলছে। পুলিশ সম্ভাব্য সব সূত্র পরীক্ষা করছে।

নিখোঁজ এই মা–মেয়ের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে:
মো. জিয়াউর রহমান (মামা): ০১৭৩৭৫৩২৭৯৯.

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup