সর্বশেষ

দূতাবাস নেই অথচ কর্মী পাঠিয়ে বসে আছে বাংলাদেশ!

Probash timwProbashir city Popup 19 03

জীবিকার সন্ধানে নতুন গন্তব্য হিসেবে মঙ্গোলিয়ার দিকে ঝুঁকছেন বাংলাদেশি কর্মীরা। তবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গুরুতর উদ্বেগ। গত সেপ্টেম্বরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সাতটি খাতে ২৯০ জন পুরুষ কর্মী প্রেরণের অনুমোদন দেয়। বহির্গমন ছাড়পত্র পেয়েছে মেসার্স স্টারলিং ইন্টারন্যাশনাল লিমিটেড—যাদের মাধ্যমে ১৮ থেকে ৪০ বছর বয়সী কর্মীদের পাঠাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২৪ কোটি টাকা।

Probasho ismai;

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে মঙ্গোলিয়ার এলবি প্লাটিনাম লাইন নামে একটি প্রতিষ্ঠান কর্মীদের গ্রহণ করবে। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটি কোনো কর্মী গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তবে সেটি কতটা সত্য—তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া, কর্মীদের বাংলাদেশ দূতাবাসে রিপোর্ট করার নির্দেশ থাকলেও মঙ্গোলিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাসই নেই।

মার্কিন ডিপার্টমেন্টের মানব পাচারবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে মঙ্গোলিয়াকে দ্বিতীয় পর্যায়ের মানব পাচারের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে—এমন মত দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অন্যদিকে, বিএমইটি কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি অনুমোদিত এজেন্সির অফিসও ঢাকার পুরনো পল্টনে পাওয়া যায়নি।

নভেম্বর পর্যন্ত মোট ১৫৭ জন কর্মী মঙ্গোলিয়ায় গিয়েছেন বলে জানা গেছে। তবে তাদের তথ্য রিয়াদ বা বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়নি, যারা মঙ্গোলিয়ায় বাংলাদেশি নাগরিকদের সেবা দেখভাল করে থাকে। এতে কর্মীদের নিরাপত্তা, বৈধতা এবং প্রকৃত নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কর্মী প্রেরণের এই নতুন গন্তব্যকে কেন্দ্র করে যেভাবে অসংগতি ও তথ্য-অস্বচ্ছতা দেখা যাচ্ছে, তা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, যথাযথ যাচাই-বাছাই ও কূটনৈতিক সহায়তা ছাড়া মঙ্গোলিয়ায় কর্মী পাঠানো ভবিষ্যতে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03