সর্বশেষ

এবার বিএনপির থেকেই বিএনপির চাদাবাজি!

Hatirjhil thana 1728003521City ads Investment (1)

রাজধানীর মগবাজারে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নিজেদের স্থানীয় যুবদল নেতা-কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাধ্য হয়ে তারা মগবাজারের একটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে দেন এবং আরও ২০ হাজার টাকার একটি চেকে সই করতে বাধ্য হন। এ ঘটনার পর পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে, রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা গ্রিনওয়ের একটি ফ্ল্যাটে। এ বিষয়ে রোববার হাতিরঝিল থানায় মামলা করেন খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আবদুল হামিদের স্ত্রী তানজিন হামিদ। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে—শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫)।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ফ্ল্যাটে গিয়ে তানজিন হামিদকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। তারা বাসায় নগদ টাকা না থাকায় ব্যাংক বুথ থেকে টাকা তুলে দিতে বাধ্য করেন। এমনকি শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ আছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ঘটনাটি তদন্তাধীন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup