Long Popup (2)
সর্বশেষ

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

Carlos 20260819City

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তুরস্কের এক আইনপ্রণেতা এমন দাবি করলেও কার্লোস নিজে এখন পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে খবরটি সত্য নাকি নিছক গুঞ্জন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই আলোচনার সূত্রপাত তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের একটি বক্তব্য থেকে। সম্প্রতি ব্রাজিল সফরের পর তিনি জানান, দেশটির ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি কার্লোসের ধর্মান্তরিত হওয়ার খবরটি জেনেছেন। শাহিনের দাবি, বেশ কিছুদিন ধরেই কার্লোসের সঙ্গে শেখ জিহাদের যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে সাক্ষাতের সময় শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন এই তারকা ফুটবলার। প্রকাশ্যে তিনি কার্লোসকে অভিনন্দনও জানিয়েছেন।

আলি শাহিনের বক্তব্যের পর খবরটি তুরস্কের গণমাধ্যম হয়ে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম ‘গোল’-এও প্রকাশিত হয়। তবে ওই প্রতিবেদনেও স্পষ্ট বলা হয়েছে যে, কার্লোস নিজে এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। এর মধ্যেই মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের কিছু ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে। যদিও তাঁদের বিয়ের খবরটি চলতি বছরের শুরু থেকেই আলোচনায় রয়েছে। কার্লোস নিজে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁর ইসলাম গ্রহণের বিষয়টিকে তাই নিশ্চিত খবর হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate