সর্বশেষ

ছুটির দিনেও খোলা থাকবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কাউন্টার

ছুটির দিনেও খোলা থাকবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কাউন্টারProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। নাম নিবন্ধনের জন্য আর মাত্র দুই সপ্তাহ সময় পাবেন প্রবাসীরা।

এদিকে কর্মসূচি আরও গতিশীল করতে ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

অবৈধরা যাতে বৈধভাবে ও কোনোরূপ হয়রানি ছাড়া নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছিলো দেশটির অভিবাসন বিভাগ।

চলতি বছরের ১ মার্চ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি শুরু হয়। যা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। বিভিন্ন দেশের ২ লাখেরও বেশি প্রবাসী এই কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন।

এর মধ্যে বাংলাদেশি প্রায় ৩১ হাজার ৪১ জন। এই কর্মসূচির মাধ্যমে গত ১২ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরেছেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক প্রত্যাবাসন হয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার ও নেপালের নাগরিকরা।

এই কর্মসূচির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে। ফলে শেষ সময়ে নাম নিবন্ধনের সংখ্যা বেড়েছে। সে কারণে আগামী ২১ ও ২৮ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিনও ইমিগ্রেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

সংস্থাটির মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চলমান কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য এরই মধ্যে বিভিন্ন দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03