Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ধরা পড়লো অজ্ঞান পার্টির মূলহোতা!

9c1cc1d0 7f1a 42ee bf0f 4025f87a73faProbashircityWebPopupUpdate

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মো. তাজুল ইসলামকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল, চেতনানাশক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১৬ মে আরাফাত হোসেন নামের এক তরুণ তাঁর এক আত্মীয়কে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন। সেখানে সুকৌশলে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন তাজুল ইসলাম। একপর্যায়ে আরাফাতকে চেতনানাশক মেশানো কফি পান করান তিনি। কফি পানের পর ওই তরুণ অচেতন হয়ে পড়লে তাঁর কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা হাতিয়ে নেন তাজুল। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে এপিবিএন সদস্যরা অজ্ঞান পার্টির এই হোতাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

পরে জিজ্ঞাসাবাদের মুখে তাজুল স্বীকার করেন, তিনি ও তাঁর চক্রের সদস্যরা বিভিন্ন স্টেশনে সাধারণ যাত্রীদের সঙ্গে এভাবেই সখ্য গড়ে তুলতেন এবং সুকৌশলে খাবারে চেতনানাশক মিশিয়ে তাঁদের সর্বস্ব লুটে নিতেন। তাঁর দেওয়া এই তথ্যের ভিত্তিতে মিরপুরের দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় এপিবিএন। সেখান থেকে চুরি হওয়া ৫৫টি মুঠোফোন, ১০টি এয়ারবাড, ১৫টি হাতঘড়ি, চেতনানাশক ট্যাবলেট এবং নগদ ২ লাখ ২৩ হাজার টাকাসহ বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণ বাদী হয়ে গতকাল ১৭ মে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুরো অভিযানের বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বন্ধ, চোরাচালান রোধ এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন সর্বদা সক্রিয় রয়েছে। জনস্বার্থে এবং এ ধরনের অপরাধ দমনে তাঁদের এই কঠোর অভিযান ও নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate