সর্বশেষ

ইতালি থেকে যুদ্ধবিমান কিনতে সম্মতিপত্র সই

7b046066023c104c0a445f3258ba1e80

বাংলাদেশ বিমান বাহিনী অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) সংগ্রহের অংশ হিসেবে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে ইউরোফাইটার টাইফুন ক্রয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আজ মঙ্গলবার বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ একটি সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট – এলওআই) সই করেছে।

মঙ্গলবার বিকেলে বিমান বাহিনীর সদর দপ্তরে এলওআই সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

Image 20251209

বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ‘ফ্রন্টলাইন কমব্যাট ক্যাপাবিলিটি’ আরও শক্তিশালী করতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহের লক্ষ্যে এই এলওআই সই করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই বিমান ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ইউরোফাইটার টাইফুন বিশ্বের শীর্ষস্থানীয় মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটগুলোর একটি, যা আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক অপারেশন এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে নানা ধরনের মিশনে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই বিমান সংগ্রহকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, লিওনার্দোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার এই অগ্রগতি বাংলাদেশ ও ইতালির প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে, পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তায় বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup