সর্বশেষ

সৌদি থেকে দেশে ফিরেই নিখোঁজ প্রবাসী নারী

Expatriate woman goes missing after returning home from saudi arabiaProbashir city Popup 19 03

সিলেটের কোম্পানীগঞ্জে সৌদি আরবফেরত এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ওই নারীর নাম রুমা বেগম (৩০)। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গুচ্ছগ্রামের জলিল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বাজারে যাওয়ার কথা বলে রুমা বেগম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনের বাড়ি, স্থানীয় বাজারসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য মেলেনি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে স্বামী জলিল মিয়া দুই সন্তানকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় হাজির হয়ে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের সহায়তা চান। তিনি জানান, রুমা বেগম মাত্র ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন, যেখানে তিনি প্রায় দুই বছর গৃহকর্মী হিসেবে কাজ করেছিলেন।

নিখোঁজ রুমা বেগমের বড় ছেলের বয়স ১০ বছর, যিনি স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করেন। পরিবারের পাশাপাশি স্থানীয়রাও তার খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ ও পরিবার সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে— কেউ যদি রুমা বেগমের কোনো সন্ধান পান, তাহলে নিকটস্থ থানায় বা কাঁঠালবাড়ী গুচ্ছগ্রামে জানানোর অনুরোধ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। “পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ চলছে,” বলেন তিনি।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03