সর্বশেষ

সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর নিয়ম জারি

Strict rules imposed for government employeesProbashircityWebPopupUpdate

আইন মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন আদেশ জারি করে সরকারি চাকরিজীবীদের অফিস উপস্থিতি ও সময় ব্যবস্থাপনা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। আদেশ অনুযায়ী, অফিস সময় শেষ হওয়ার আগে—অর্থাৎ বিকাল ৫টার আগে কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। দাপ্তরিক বা জরুরি প্রয়োজন হলে অফিস ত্যাগের জন্য নিজ অনুবিভাগ প্রধানের পূর্বানুমতি নিতে হবে এবং নির্ধারিত রেজিস্ট্রারে তা লিপিবদ্ধ করতে হবে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২০১৯ সালের “সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা”, যার ভিত্তিতে এই নির্দেশনা কার্যকর হয়েছে। ২৩ জুন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে অফিস আদেশটি জারি করা হয়। এতে বলা হয়, বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা, অফিস বিলম্বে উপস্থিত হওয়া কিংবা সময় শেষ হওয়ার আগেই চলে যাওয়ার ঘটনা বরদাস্ত করা হবে না।

নতুন নির্দেশনায় পরিষ্কারভাবে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হতে হবে। এর ব্যত্যয় ঘটলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খানমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, অফিসে নিয়মিত বিলম্বে উপস্থিতির শাস্তিও নির্ধারণ করা হয়েছে। বিধিমালায় বলা হয়েছে, দেরিতে অফিসে এলে বেতন কর্তন বা ছুটি বাতিল করা হতে পারে। একাধিকবার দেরিতে এলে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কেটে নেওয়ার বিধান রাখা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, উপস্থিতি নিশ্চিত করতে এবং কর্মদক্ষতা বাড়াতে এ ধরনের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের সেবা নিশ্চিত করতে চায়।

সবশেষে, নতুন নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউই নিয়ম লঙ্ঘনের সুযোগ না পান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate