Long Popup (2)
সর্বশেষ

হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

What was learned about the news of hasnat abdullah's deathCity

সম্প্রতি সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে, এই তথ্যটি সঠিক নয়।ফেসবুকে ছড়ানো পোস্টে বলা হয়, গাজীপুরে গাড়িতে হামলায় হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি একটি গুজব।

অনুসন্ধানে আরও দেখা যায়, এই খবরটি একটি ভুঁইফোড় ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ৪ মে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। হামলায় তিনি হাতে আঘাত পান এবং তার গাড়ির গ্লাস ভেঙে যায়।

জাতীয় নাগরিক পার্টিও জানিয়েছে, হামলায় হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত হননি। দেশের কোনো গণমাধ্যমেও তার মৃত্যুর খবর প্রকাশিত হয়নি। সুতরাং, ‘হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন’ শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate