সর্বশেষ

হুতিদের হামলার জেরে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদ বিমানবন্দর

ImageWeb Popup (3)

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের টানা হামলায় বিপর্যস্ত সৌদি আরবের রাজধানী রিয়াদ। সার্বিক নিরাপত্তার স্বার্থে জেদ্দার পর দেশের দ্বিতীয় ব্যস্ততম কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শনিবারের ভয়াবহ হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর থেকেই বিমানবন্দরটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। এর মধ্যে সোমবার রাতেও হুতিরা ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার দাবি করেছে, যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে।

এই সংঘাতের জেরে মারাত্মক সংকটে পড়েছে সৌদি আরবের এভিয়েশন শিল্প। সারা দেশে ফ্লাইট বাতিলের হার প্রায় ৪৬ শতাংশ ছাড়িয়েছে। নিরাপত্তাজনিত কারণে লুফথানসা, এয়ার ফ্রান্স, কাতার এয়ারওয়েজ ও ইতিহাদের মতো বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনসগুলো রিয়াদমুখী সব ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থাগুলো সৌদির আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি করে বিকল্প পথে চলাচলের পরামর্শ দিয়েছে।

হুতিদের এই আক্রমণাত্মক অবস্থানের প্রভাব কেবল আকাশপথেই সীমাবদ্ধ নেই, বড় ধাক্কা লাগছে সৌদির অর্থনীতিতেও। তেলের উৎপাদন কমার পাশাপাশি এই অস্থিরতার কারণে চলতি বছর দেশটির জিডিপি ৩.৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া চলতি মাসে রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও এনার্জি কংগ্রেসও এখন চরম হুমকির মুখে পড়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup