Long Popup (2)
সর্বশেষ

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের হাতে লেখা কোরআন

1786370454 25e588ec8dcd68d23690532ac20abef1ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শিত হচ্ছে। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিতে সে সময়ের কোরআন লেখার নিখুঁত পদ্ধতি, ইসলামী ক্যালিগ্রাফি ও অলংকরণশিল্পের অনন্য নিদর্শন ফুটে উঠেছে।

রোববার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। কালো কালি দিয়ে লেখা পাণ্ডুলিপিটিতে ইসলামী ক্যালিগ্রাফির একাধিক ধারার বৈশিষ্ট্যের চমৎকার সমন্বয় দেখা যায়। এতে লেখকের অসামান্য দক্ষতা এবং বিভিন্ন ক্যালিগ্রাফি রীতির স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রয়োগের সক্ষমতার পরিচয় পাওয়া যায়।

পাণ্ডুলিপিটিতে হরকত ও অন্যান্য স্বরচিহ্ন অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের ক্ষেত্রে শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সে সময় কতটা গুরুত্ব দেওয়া হতো, এসব চিহ্নে তারই সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। এ ছাড়া পাণ্ডুলিপির শুরুর পাতাগুলোতে থাকা ফুলেল নকশা ও সূক্ষ্ম অলংকরণ ১৮শ শতকের কোরআনিক পাণ্ডুলিপি অলংকরণের বিশেষ শিল্পরীতির পরিচয় বহন করে।

জাদুঘরে প্রদর্শিত এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের হাতে লেখা কোরআনের ইতিহাস ও বিকাশ সম্পর্কে জানার দারুণ সুযোগ করে দিচ্ছে। এর পাশাপাশি আরবি ক্যালিগ্রাফির বিবর্তন এবং পাণ্ডুলিপি তৈরিতে ব্যবহৃত অলংকরণ ও সোনালি কারুকাজের কৌশল সম্পর্কেও এখান থেকে গভীর ধারণা পাওয়া যাচ্ছে।

শুধু ধর্মীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবেই নয়, ১৮শ শতকের এই পাণ্ডুলিপিটি ইসলামী শিল্প, ক্যালিগ্রাফি এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের দীর্ঘ ইতিহাসেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate