Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবের জিজানে বাংলাদেশি প্রবাসী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

Ae4faf35 219f 4d13 ab5a 40cesrg12138f31a copyProbashircityWebPopupUpdate

সৌদি আরবের জিজান প্রদেশ থেকে মো. সোহেল রানা নামের এক বাংলাদেশি প্রবাসী নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার (১০ আগস্ট) সকালে জিজানের আবু আরিশ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় দেশে থাকা পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন পার করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে আবু আরিশ এলাকা থেকে স্থানীয় বাঙালি মার্কেটের উদ্দেশে বের হন সোহেল রানা। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় পরিচিতজন ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নিখোঁজ হওয়ার পর থেকে পরিচিত ও সম্ভাব্য সব জায়গায় তাঁর খোঁজ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি জানিয়ে স্থানীয় থানায়ও খোঁজ নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ অবস্থায় কোনো সহৃদয় ব্যক্তি সোহেল রানার সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের দেওয়া মোবাইল নম্বরে (+966 05506 04538) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate