সর্বশেষ

এক বাজপাখি বিক্রি হলো ১২ লাখ সৌদি রিয়ালে

A falcon was sold for 1.2 million saudi riyalsProbashir city Popup 19 03

সৌদি আরবের রিয়াদের উত্তরে মালহামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামের অষ্টম দিনে (শনিবার, ২৩ আগস্ট) তিনটি বাজপাখি মোট ১২ লাখ ৭৬ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছে। সৌদি ফ্যালকনস ক্লাব আয়োজিত এ নিলামে দেশি-বিদেশি শীর্ষ প্রজনন খামারগুলো অংশ নেয়। নিলাম কার্যক্রম চলবে আগামী সোমবার পর্যন্ত।

শনিবার রাতের নিলাম শুরু হয় যুক্তরাজ্যের বর্ডার ফ্যালকনস খামারের একটি শাহিন গাইর ফারখ বাজপাখি দিয়ে, যা বিক্রি হয় ২৮ হাজার সৌদি রিয়ালে। এরপর যুক্তরাজ্যেরই ফ্যালকন মেউস খামারের আরেকটি একই প্রজাতির বাজপাখি ৪৮ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়।

তবে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের আরএক্স খামারের একটি সুপার হোয়াইট পিওর গাইর ফারখ বাজপাখির বিক্রি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এ বাজপাখিটি অবশেষে ১২ লাখ সৌদি রিয়ালে হাতবদল হয়। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, এটি চলতি বছরের নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া বাজপাখি।

বার্ষিক এ নিলামকে বাজপাখি শিকারি, প্রজননকারী ও আগ্রহীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে এ আয়োজন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

এ নিলাম সরাসরি টেলিভিশন ও অনলাইনে সম্প্রচার করা হয়। আয়োজক সৌদি ফ্যালকনস ক্লাবের দাবি, এর মাধ্যমে বাজপাখির প্রজনন ও সংরক্ষণকে উৎসাহিত করার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03