সর্বশেষ

আসছে সৌদি রিয়ালের নতুন প্রতীক

আসছে সৌদি রিয়ালের নতুন প্রতীকWeb Popup (3)

সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করা হয়েছে। ইতোমধ্যেই দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এটি অনুমোদনও করেছেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথরিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এই উদ্যোগের লক্ষ্য হলো মুদ্রা হিসেবে রিয়ালের গুরুত্ব তুলে ধরা এবং সৌদি আরবকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উপস্থাপন করা।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রিয়ালের প্রতীক উন্মোচন একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশটির মুদ্রার পরিচিতি আরো সুসংহত করবে। এসপিএ জানায়, নতুন প্রতীকটি সৌদি আরবের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটাবে। এতে আরবি ক্যালিগ্রাফি থেকে অনুপ্রাণিত একটি নকশার মাধ্যমে ‘রিয়াল’ শব্দটিকে ফুটিয়ে তোলা হয়েছে।

সামার গভর্নর আয়মান আল-সায়ারি বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে এই প্রতীক চালুর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের আর্থিক পরিচিতিকে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করবে।

তিনি আরও জানান, নতুন প্রতীকটি আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup