সর্বশেষ
ব্রেকিং

ওমানে পাকিস্তানিকে জিতিয়ে দিলেন বাংলাদেশিরা

5d651f96 e419 4321 a629 bc8ceac309c5Web Popup (3)

ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০৩০ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিদেশি বিনিয়োগকারীদের একমাত্র প্রতিনিধি হিসেবে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ সুবহানি। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত চার বছর মেয়াদি এই নির্বাচনে তাঁর বিজয়ে শতভাগ ভোট দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশি ভোটাররা। ৭২টি বিদেশি কোম্পানির মোট ২৩০ ভোটের মধ্যে বাংলাদেশি ভোট ছিল ৪৫, যেখানে মোট ৯৭ দশমিক ২ শতাংশ ভোট পড়ে।

967a8da0 d849 4b2f 92cb beda35ecf28f

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ‘সাওত আল তুজ্জার’ অ্যাপের মাধ্যমে রিমোট ভোটিংয়ের ব্যবস্থা ছিল, যেখানে ১৮ হাজার ৭৫ জন ভোটারের অংশগ্রহণে মোট ৮২ দশমিক ৮ শতাংশ ভোট পড়ে। ২১ সদস্যের এই নতুন জাতীয় পর্ষদে মাস্কাট থেকে আরিজ বিনতে মোহসেনসহ ৫ জন, বিভিন্ন গভর্নরেট শাখা থেকে ১০ জন, তালিকাভুক্ত কোম্পানি থেকে ৫ জন এবং বিদেশি বিনিয়োগকারী থেকে ১ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সাত দিনের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে নতুন পর্ষদ তাদের চেয়ারম্যান ও দুই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করবে।

61228cff 33d7 41b2 9380 7b68be42f21b

ফলাফল ঘোষণার পর রাত ১০টায় মাস্কাটের উইন্ডহাম হোটেলে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আহমেদ সুবহানিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশি ভোটারদের পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বক্তারা বাংলাদেশি ভোটারদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। এ সময় নবনির্বাচিত প্রতিনিধি ওমানে বাংলাদেশি ব্যবসায়ীসহ সকল বিদেশি বিনিয়োগকারীর স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)