সর্বশেষ

ওমানের পাহাড়ের চূড়ায় সুখের জীবন কাটাচ্ছেন বৃদ্ধ

Abc7d2da 948c 4b1d a9ac c1616ed54d73Web Popup (3)

শহরের কোলাহল থেকে বহু দূরে, পাহাড়ের চূড়ায় শান্ত ও সাদাসিধে জীবন কাটাচ্ছেন এই ওমানি। দেশটির ‘জাবাল শামস’ পর্বতের সেই মনকাড়া ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায়, উঁচু পাথুরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ওই ওমানি যত্ন নিয়ে পোষা ছাগলকে পানি খাওয়াচ্ছেন। পেছনে বিশাল গিরিখাত আর মেঘলা আকাশের নিচে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই দৃশ্য নেটিজেনদের মন কেড়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচু জাবাল শামস ওমানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আল-হাজার পর্বতমালার এই অংশটি ‘আরবের গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত। এখানকার দুর্গম পাহাড়ি ঢালে শতাব্দীপ্রাচীন বেশ কিছু ছোট ছোট গ্রাম রয়েছে। পাথর আর মাটির তৈরি ঘরবাড়িতে আজও আদি ওমানি গ্রামীণ জীবনধারা ধরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।

মরুভূমির প্রচণ্ড গরম থেকে দূরে এই পাহাড়ি জনপদের আবহাওয়া সারা বছরই বেশ ঠান্ডা ও আরামদায়ক থাকে। এখানকার মানুষের মূল জীবিকা ছাগল-ভেড়া পালন, পাহাড়ের ধাপে ধাপে ডালিম ও খেজুর চাষ এবং হাতে বোনা পশমি কার্পেট তৈরি। আধুনিকতার ছোঁয়ায় ওমানের শহরগুলো দ্রুত বদলে গেলেও জেবেল শামসের এই মানুষগুলো প্রকৃতির কোলে সরল ও শান্তিপূর্ণ জীবনকেই আঁকড়ে ধরে আছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)