সর্বশেষ

হুথিদের হুঁশিয়ারি, বাড়াবাড়ি করলে সৌদির সব বন্দরে হামলা চালানো হবে

SareeWeb Popup (3)

সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তবে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সব সৌদি বন্দরে হামলা চালানোর হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই কঠোর সতর্কবার্তা দেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।

বিবৃতিতে জেনারেল সারী জেদ্দাসহ অন্যান্য বন্দরগুলোতে কর্মরত কর্মী, শ্রমিক এবং আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকেও তাদের জাহাজ নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বলা হয়েছে। মূলত রিয়াদের পিআইএফ টাওয়ারে হুথিদের ড্রোন হামলার পর সৌদি-ইয়েমেন সামরিক জোট ইয়েমেনের হোদেইদা বন্দরকে হামলার লক্ষ্যবস্তু করার হুশিয়ারি দেয়। এরিকোরেই জেদ্দাসহ অন্যান্য বন্দরে হামলার এই পাল্টা হুমকি দিল হুথিরা।

উল্লেখ্য, লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, যার মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। লাখ লাখ মানুষের খাদ্য আমদানির এই বন্দরটি দীর্ঘদিন ধরে মানবিক সহায়তার মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৬ সাল থেকে সৌদি জোটের সঙ্গে হুথিদের সংঘাত চলছে এবং ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে গত সেপ্টেম্বর থেকে উভয়পক্ষ পুনরায় সংঘাতে লিপ্ত হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)