Long Popup (2)
সর্বশেষ

ওমানে বাংলাদেশি সহকর্মীর ভুলে মৃত্যুর মুখে প্রবাসী, কাটা গেল পা

Untitled 1.pnhgfhgProbashircityWebPopupUpdate

জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমানো ফেনীর সোনাগাজী উপজেলার এক যুবক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। ওমানের নিজওয়া বাহলা আল হামরা এলাকায় একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠানে কাজ করার সময় দেয়াল ও গাড়ির মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁর বাড়ি সোনাগাজীর ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই যুবক একটি গাড়ি পরিষ্কারের উদ্দেশ্যে চালকের আসনে থাকা তাঁরই এক বাংলাদেশি সহকর্মীকে ইশারায় পার্কিং করার নির্দেশনা দিচ্ছিলেন। তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে একটু একটু করে সামনে আসার নির্দেশ দেন। কিন্তু ওই সহকর্মী হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বেপরোয়া গতির গাড়িটি প্রচণ্ড বেগে ছুটে এসে যুবককে পেছনের দেয়ালের সঙ্গে সজোরে চেপে ধরে।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় নিজওয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। জীবন বাঁচাতে ইতিমধ্যে অস্ত্রোপচার করে তাঁর একটি পা কেটে ফেলা হয়েছে। তরতাজা এই রেমিট্যান্স যোদ্ধার এমন মর্মান্তিক পরিণতিতে দেশে পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate