Long Popup (2)
সর্বশেষ

ওমানি রিয়ালের দাম বেড়েছে, উচ্ছ্বসিত প্রবাসীরা

CurrencyProbashircityWebPopupUpdate

ভূরাজনৈতিক অস্থিরতায় ওমানি রিয়ালের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকার। ওমানের স্থানীয় এক্সচেঞ্জ হাউসগুলোতে এখন প্রতি ওমানি রিয়ালের বিপরীতে রেকর্ড ২৫০ ভারতীয় রুপি মিলছে। রুপির এই নজিরবিহীন পতনের পাশাপাশি বড় দরপতন হয়েছে বাংলাদেশি টাকারও।

সর্বশেষ আন্তর্জাতিক বিনিময় হার অনুযায়ী, ওমানের এক রিয়ালের বিপরীতে বাংলাদেশি প্রবাসীরা পাচ্ছেন ৩২০ টাকা ৫০ পয়সা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ। মুদ্রার এই অবমূল্যায়নের ফলে ওমানে কর্মরত বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার প্রবাসীদের মধ্যে দেশে রেমিট্যান্স পাঠানোর হিড়িক পড়েছে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়ানোয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার ওপর বড় চাপ তৈরি হয়েছে। ওমানি রিয়াল মার্কিন ডলারের সঙ্গে যুক্ত থাকায় ডলারের শক্তি বৃদ্ধির সাথে সাথে রিয়ালের মানও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অল্প রিয়াল পাঠালেও দেশে টাকার অঙ্কে তা অনেক বড় পরিমাণে দাঁড়ানোয় ওমান প্রবাসীদের পরিবারগুলোর জন্য এটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এই সুবর্ণ সুযোগে বৈধ ব্যাংকিং চ্যানেল ও এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate