Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশি কর্মীর জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক ওমানি

MaxresdefaultProbashircityWebPopupUpdate

দীর্ঘ ৪২ বছর সততার সাথে কাজ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের হাটহাজারীর প্রবাসী আবুল কালাম।
১৯৮২ সালে ওমানের বারকা অঞ্চলে আল ফারসি দরবেশ পরিবারের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেই পরিবারের সাথেই।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওমানি মালিক নিজ বাসভবনে আয়োজন করেছেন দোয়া মাহফিল ও স্মরণ সভার। এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীরভাবে প্রশংসিত হয়েছে।

ওমানি মালিকের আন্তরিকতায় অনেকেই বলছেন— সততা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে আবুল কালাম কেবল একজন কর্মীই নন, বরং হয়ে উঠেছিলেন পরিবারেরই একজন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন এনআরবি সিআইপি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী এবং হাটহাজারী সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মরদেহ দেশে পাঠানোর দায়িত্বও নিয়েছেন তার ওমানি মালিক। তিনি অঙ্গীকার করেছেন— আবুল কালামের পরিবারের পাশে থাকবেন সবসময়। চার দশকেরও বেশি সময় প্রবাস জীবন কাটানো এই মানুষটির জন্য এখন প্রার্থনা একটাই— আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate