
আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার (১৩ মে) থেকে কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। বাজুস সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ

ভুয়া ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক
দ্য হিন্দু পত্রিকার বিদেশ বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে একটি চ্যানেল থেকে নেয়া ভিডিওটি মিথ্যাভাবে দাবি করে যে ভারতীয় নৌবাহিনী করাচিতে হামলা চালিয়েছে। পরে জানা যায়, ভিডিওটি একটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডার অংশ ছিল।

ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের দুর্দশা, অভিযোগ দাখিল
ফিজিতে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা সেখানে নিয়োগকর্তাদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৩ জন শ্রমিক এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। ফিজি টাইমস জানিয়েছে, শ্রমিকরা অভিযোগ করেছেন যে নিয়োগকর্তারা তাদের সাথে খারাপ আচরণ করছেন এবং মানবাধিকার লঙ্ঘন করছেন। ফিজি হিউম্যান রাইটস অ্যান্ড এন্টি ডিসক্রিমিনেশন

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে সব ফ্লাইট বাতিল
টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে। তবে উত্তেজনা কমেও যেন কমছে না। ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন

গোল্ড বারসহ বিমানের পার্সারের মালামাল জব্দ
রিয়াদ থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারের কাছ থেকে ১২৭ গ্রাম স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টমস বিভাগ। সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রিয়াদ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন হোসনে আরা নামের ওই পার্সার। সন্দেহভাজন হিসেবে তল্লাশি করার পর তার কাছ থেকে

চ্যাটভিত্তিক সিভি বিল্ডার চালু করলো আমি প্রবাসী
ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী‘ প্রবাসীদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এসেছে। তারা সম্প্রতি মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক সিভি বিল্ডার চালু করেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রবাসীরা এখন খুব দ্রুত এবং সহজে একটি পেশাদার মানের জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে পারবেন। মঙ্গলবার (১৩ মে) ‘আমি প্রবাসী’ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে দেওয়া হয়নি। মঙ্গলবার (১৩ মে ) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে বাধা দেয়। বিমানবন্দর সূত্র জানায়, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চড়ে রওনা

মমতাজ ৪ দিনের রিমান্ডে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন এবং আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর

আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এই অস্ত্র বিক্রির প্রস্তাবে আপত্তি জানানোর জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে ৩০ দিন সময় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অনুমোদিত চুক্তির আওতায়

বড় বিনিয়োগ পাওয়ার আশায় মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন। এই সফরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন। হোয়াইট হাউস বলছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এবারের সফর ঐতিহাসিক। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। ট্রাম্পের এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের জন্য বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ নিশ্চিত করা। পাশাপাশি






