Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং
Former mp singer momtaz arrested

সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত
Trump crown prince meeting in saudi tomorrow

সৌদিতে ট্রাম্প-যুবরাজ বৈঠক আগামীকাল

আগামীকাল মঙ্গলবার ত্রিদেশীয় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনদিনের এ সফরে তিনি প্রথমে সৌদি আরব, পরে কাতার ও আরব আমিরাত সফর করবেন। সৌদি সফরকালে মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটিই ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্যে সফর। মঙ্গলবার তার সৌদি আরবের রাজধানী
Oman

ওমানে গাড়িচাপায় পিষ্ট দুই ব্যক্তি, ভিডিও ভাইরাল

ওমানে হিট এন্ড রান কেসের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আদ-দাখিলিয়া প্রদেশের নিজওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি নিবন্ধনহীন গাড়ি নিয়ে জনসমাগমের মধ্যেই বেপরোয়াভাবে ড্রিফটিং করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেন, এতে দু’জন ব্যক্তি মাঝারি
Malaysian government to deliver medicines via drones

ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় প্রত্যন্ত অঞ্চলে ওষুধ সরবরাহের জন্য ড্রোন ব্যবহার করা হবে। মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) এই লক্ষ্যে একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে। এমসিএমসি জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই প্রকল্প পরিচালিত হবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ
Dr. yunus has no personal property press secretary

ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নিজস্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, এমনকি তার নিজের একটি গাড়িও নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে
Another explosion in kashmir, uncertainty over the future of the ceasefire

কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একটি ভিডিও শেয়ার করে জানান, শ্রীনগরে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন, যার কারণে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রীনগরের সাংবাদিক উমর মেহরাজ জানান, তিনি আকাশে
Sheikh hasina is responsible for all the killings in july august chief prosecutor

জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের পর তিনি এই মন্তব্য করেন। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উসকানি, প্ররোচনা এবং সরাসরি নির্দেশের অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে চিফ
Expatriate income of tk 9,000 crore in 7 days

৭ দিনে ৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়

দেশ থেকে অর্থপাচার কমায় এবং হুন্ডির দৌরাত্ম্য কমায় বৈধ পথে রেমিট্যান্স আসা বাড়ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্সের গতি বেড়েছে এবং মার্চ ও এপ্রিলে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। মে মাসের প্রথম সাত দিনেও ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা।
Notification issued banning all awami league activities

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি

সরকার আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বলেন, একটি রাজনৈতিক সংগঠন হিসেবে
Bangladeshi hajj pilgrim dies in saudi arabia, 38,570 pilgrims arrive

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, পৌঁছেছেন ৩৮৫৭০ জন

চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ছয়জন মারা গেলেন। সর্বশেষ শুক্রবার নীলফামারীর মো. ফয়েজ উদ্দিন মদিনায় মারা যান। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। হজ পোর্টাল থেকে জানা যায়, সোমবার পর্যন্ত ৩৮ হাজার ৫৭০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবার বাংলাদেশ থেকে
Web Squre popup