সর্বশেষ

ইতালি প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

Attack and looting at expatriate's home in italyProbashircityWebPopupUpdate

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত যুবক ইবনে সামাদের মৃত্যুর পর প্রতিশোধমূলক হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় ইতালি প্রবাসী রোকন মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের দাবি, ওইদিন সন্ধ্যায় ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ করে রোকনের বাড়িতে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা কোরবানির পশু কেনার জন্য রাখা প্রায় ৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এর আগে, গত ৬ মে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল সরদারকান্দি গ্রামে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ইবনে সামাদসহ কয়েকজন আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইবনে সামাদের মৃত্যু হয়।

ইবনে সামাদের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে মনে করছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate