সর্বশেষ

জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Jewelry store closed indefinitelyProbashircityWebPopupUpdate

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৯ মে) থেকে এই কর্মসূচি কার্যকর হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী রিপনুল হাসানকে আটক করে। এ ঘটনার পরপরই স্বর্ণ ব্যবসায়ী মহলে ক্ষোভ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জুয়েলারি দোকানগুলো বন্ধ দেখা গেছে। বিশেষ করে বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণালঙ্কারের দোকানগুলোতে তালা ঝুলতে দেখা যায়। দোকান কর্মচারিরা জানান, মালিকদের নির্দেশে তারা দোকান খোলেননি।

বাজুস নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ গ্রাহকদের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate