Opens in a new tab
সর্বশেষ

যুক্তরাজ্য প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা

Attempt to forcibly occupy uk expatriate's landWeb Popup (3)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রবাসী অধ্যুষিত অঞ্চলে প্রবাসীদের জমি জবরদখল ও হয়রানির ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় ভীত স্থানীয় জনসাধারণ।

জানা যায়, প্রবাসে অবস্থানরত জাহাঙ্গীর আলম চৌধুরীর জায়গাজমি দেখাশোনা করেন তার শ্যালক জাহিদুর রহমান। তিনি জানান, আউশকান্দি মৌজার অধীন প্রায় ১ একর জমি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জালিয়াতি করে নিজেদের নামে নামজারি করেছেন। এই বিষয়ে তিনি নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি নামজারি বাতিলের মামলা (নং ১৬৫/২০২৪-২০২৫) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

মামলা চলাকালে গত ২৩ মে সকাল ৮টার দিকে ওই বিবাদীরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের উদ্দেশ্যে মাটি খনন ও ভরাট কাজ শুরু করে। প্রবাসী জাহাঙ্গীরের স্বজনদের বাধা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালানো হয় এবং হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

ঘটনার পর জাহিদুর রহমান নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তদের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। এরপর কিছুটা শান্ত হয় পরিস্থিতি, তবে থমথমে পরিবেশ এখনো বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত সরদার আবজাল মিয়া দাবি করেন, তিনি খরিদা সূত্রে জমির মালিক এবং বৈধভাবে ঘর নির্মাণ করছেন। জবরদখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। অন্যদিকে, এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও প্রবাসীদের সম্পত্তি সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)