
ডাকাতি করায় দুবাইয়ে ৫ প্রবাসীর জেল, আজীবন ভিসা নিষিদ্ধ
দুবাইয়ের জেবেলার একটি বাসায় চুরির ঘটনায় পাঁচ প্রবাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দুবাইর আদালত। সাজা ভোগের পর দুবাই থেকে বহিষ্কার করা হবে এবং তাদের ওপর আজীবনের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে। এক ইউরোপীয় নারী পরিবারসহ বিদেশ সফর শেষে বাসায় ফিরে দেখেন, মূল দরজা খোলা

জমির আইলে পড়ে ছিল প্রবাসীর লাশ
টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াঘাড়া এলাকায় ধানক্ষেতের আইলের ওপর থেকে ফিরোজ মিয়া (৪৮) নামের ওই প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিরোজের মাথায় ছিল রক্তাক্ত আঘাতের চিহ্ন। ফিরোজ মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে তিনি

রেমিট্যান্সে নতুন রেকর্ড: ২১ দিনে এল ২০ হাজার কোটি টাকা
বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনেই তারা দেশে পাঠিয়েছেন ২০ হাজার ৬০৬ কোটি টাকার বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, যা রেমিট্যান্স প্রবাহে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ধরা

আমিরাতে ৬ মাসে ৩২ হাজারের বেশি প্রবাসী আটক
সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩২ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির ফেডারেল কর্তৃপক্ষ আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বিষয়টি

বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই, জানালো এয়ার ইন্ডিয়া
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে ত্রুটির সম্ভাবনা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। এরই প্রেক্ষিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) দেশের সব এয়ারলাইন্সকে বোয়িং বিমানের জ্বালানি সুইচ পরীক্ষা করার নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বহরে থাকা

শক্তিশালী পাসপোর্টের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর তালিকায় বাংলাদেশ সামান্য অগ্রগতি অর্জন করেছে। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক হালনাগাদ অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি এসে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে এখন রয়েছে ৯৪তম স্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। হেনলি পাসপোর্ট

ওমানে নতুন পর্যটন আইন জারি, অমান্য করলে কঠোর শাস্তি
ওমানের পর্যটন মন্ত্রণালয় নতুন সার্কুলার জারি করে জানিয়েছে, দেশের সকল পর্যটন ও হোটেল প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম চালাতে হলে বৈধ পর্যটন লাইসেন্স দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এই নির্দেশনা জারির এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে। সার্কুলারে বলা হয়েছে, পর্যটন আইন (সুলতানি ডিক্রি নং ৬৯/২০২৩) এবং তার নির্বাহী বিধিমালার (মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নং

বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবি, না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঁদার টাকা না দেওয়ায় এক প্রবাসীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ওই প্রবাসী সামদানী। হামলায় বাধা দিতে গেলে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা তৌহিদ মিয়াও আহত হন। ঘটনাটি ঘটে গত বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নে। আহত সামদানী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন

পুলিশ সদস্যের সঙ্গে পরকীয়া, সন্তান ফেলে পালালেন প্রবাসীর স্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হৃদয়বিদারক এক পারিবারিক ঘটনা আলোচনায় এসেছে। প্রবাসী সাইফুল ইসলাম ও তার স্ত্রী সুমাইয়ার আট বছরের সংসার ছিল। দুই ফুটফুটে কন্যাসন্তান নিয়ে গড়ে উঠেছিল সুখের পরিবার। ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে সাইফুল দুই বছর আগে ইতালি পাড়ি জমান। কিন্তু এই ফাঁকে তার স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়ায়, এবং এক পুলিশ কনস্টেবলের

ভারতে বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতনের অভিযোগ
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরে পশ্চিমবঙ্গের মালদা জেলার ছয়জন মুসলিম শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবার ও একটি শ্রমিক সংগঠনের দাবি, তারা সেখানে সাত-আট বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, তিনি গুরুগ্রামের




