
মৃত্যুর আগে পুরো ঘটনা স্বামীকে বলে যান সেই শিক্ষিকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ গেল বহু মানুষের। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন স্কুলের কো-অর্ডিনেটর মাহরীন চৌধুরী (৪২), যিনি দগ্ধ শরীর নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। সোমবার (২১ জুলাই) বিকট বিস্ফোরণে ১০০ শতাংশ দগ্ধ হন তিনি এবং রাতেই ঢামেক হাসপাতালের

৬০২ নারীর মাতৃত্বকালীন ভাতা চলে যাচ্ছে হ্যাকারদের মোবাইলে!
সরকারি “মা ও শিশু সহায়তা কর্মসূচি”র আওতায় তিন বছর পর্যন্ত অন্তঃসত্ত্বা নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নিয়ম থাকলেও, পঞ্চগড় জেলায় গত এক বছর ধরে বন্ধ রয়েছে এই সহায়তা। এতে জেলার ৬০২ জন নারী মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে। জেলার সদর উপজেলার ৫৭৭ জন, বোদা উপজেলার ২২ জন এবং

বাংলাদেশের অত্যাধুনিক জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ বানচালে সক্রিয় ভারত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন দেড় শতাধিক। সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই মর্মান্তিক ঘটনায় চীনের তৈরি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান

বিমান বিধ্বস্তে শিশুদের নিয়ে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ ইউনিসেফের
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয় ও গোপনীয়তা রক্ষায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের মানসিক চাপ যেন আরও না বাড়ে, সে বিষয়ে

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বার্ন ইউনিটে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্র পাঠানো হচ্ছে ঢাকা। মঙ্গলবার রাতেই এই মেডিকেল টিম ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর

রাতে সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার ও নার্স
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনা হচ্ছে। মঙ্গলবার রাতেই তারা ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত

বারবার দুর্ঘটনা, মিগ-২১ যুদ্ধবিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত
ভারতীয় বিমানবাহিনীর দীর্ঘদিনের আস্থাভাজন যুদ্ধবিমান মিগ-২১ অবশেষে অবসরে যাচ্ছে। এক সময় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা হিসেবে বিবেচিত হলেও, ধীরে ধীরে এটি ‘উড়ন্ত কফিন’ হিসেবে পরিচিতি পায়। ঘন ঘন দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় এ বিমান নিয়ে বারবার উদ্বেগ দেখা দেওয়ায়, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতীয়

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসী যুবক মো. রায়হান (২২)। সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় এবং কাতারের স্থানীয় সময় বিকেল ৫টায় সাহানীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হান ২০২২ সালে

রেমিট্যান্স যোদ্ধা দিবসের অনুষ্ঠান স্থগিত
ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শোকাবহ পরিস্থিতিকে সম্মান জানিয়ে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া
শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। একপর্যায়ে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ শুরু হয়।





