সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

Bangladeshi man shot dead by terrorists in south africaWeb Popup (3)

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জহির মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, জীবিকার সন্ধানে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় যান জহির। শুরুতে নানা কষ্টে দিন কাটালেও পরে পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। দীর্ঘ ১৬ বছর ধরে তিনি দেশে ফেরেননি।

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার ভোরে পরিবারের কাছে খবর আসে, জহিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “আমার ভাই এত বছর পর দেশে ফিরবেন লাশ হয়ে। মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কাগজপত্র সম্পন্ন হলে দেশে আনার ব্যবস্থা করা হবে।”

স্থানীয়রা জানান, জহির এলাকায় সবার প্রিয় ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের আত্মীয় মো. আনোয়ার হোসেন বলেন, “বিদেশে যাওয়ার পর জহির ভাই আর দেশে ফেরেননি। তার মৃত্যুর খবর শুনে আমরা সবাই ভীষণ মর্মাহত।”

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup