
ওমানে সতর্কতা জারি করল রয়্যাল ওমান পুলিশ
ওমান কাস্টমস এবং রয়্যাল ওমান পুলিশ (ROP) যৌথভাবে আতশবাজি ব্যবহারের বিষয়ে একটি গণসচেতনতামূলক সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছেন, আতশবাজি মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, আতশবাজির বিস্ফোরণে শরীরের মারাত্মক আহত হওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে।

কানাডায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের বিস্তার এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, বুধবার (২৯ মে) কর্তৃপক্ষ উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় ১৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ম্যানিটোবার ফ্লিন ফ্লন শহরসহ বিভিন্ন এলাকার মানুষকে সরিয়ে উইনিপেগসহ আশপাশের শহরের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের তাবুক শহরে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সড়কের পাশে গাড়িতে পানি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সাইফুল কুমিল্লার কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার বাসিন্দা। তিনি মৃত নুর হকের দ্বিতীয় সন্তান ছিলেন। চার ভাই

ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট!
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মিজোরাম ও ত্রিপুরার বেশ কিছু জেলায় চরম বৈরী আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৮ মে) জারি করা এক সতর্কবার্তায় আইএমডি জানায়, আসামের

সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য—এ কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ৩০তম সম্মেলনে বৃহস্পতিবার (২৯ মে) বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, ‘আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। দেশের গণতান্ত্রিক রূপান্তরের পথ মসৃণ করাই আমার প্রধান দায়িত্ব।’

বিএমইটিতে মানবপাচার সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের অভিযান
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে মানবপাচার সংক্রান্ত চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় অভিযান শুরু করেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, স্বপন কুমার রায়, রাজু আহমেদ এবং

মালয়েশিয়ায় ১৩ অবৈধ বাংলাদেশি প্রবাসী আটক
মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার ( ২৬ মে) রাজ্যের কোটাভারুর পাসির মাস ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে কেলানতান রাজ্যের

প্রবাস থেকে ফিরলেন অচেতন স্বামী, বাঁচাতে আপ্রাণ চেষ্টা স্ত্রী’র
রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামের কৃষিশ্রমিক আবদুল জব্বার সরদার (৪৫) সাত বছর আগে জীবনের উন্নত আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তবে প্রবাসের স্বপ্ন ভেঙে পড়ে নেমে আসে দুঃস্বপ্ন। বিমানবন্দরেই দালালদের মাধ্যমে তাঁকে ‘ক্লিনার’ হিসেবে কাজে লাগিয়ে দেওয়া হয়। তিন বছর পর খালি হাতে দেশে ফেরার পরিস্থিতিতে পড়েন তিনি। পরবর্তীতে স্থানীয়

বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে বড় পরিসরে জনশক্তি নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি এক লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ ছাড়া, জাপানি বিভিন্ন কোম্পানি আরও কয়েক হাজার দক্ষ কর্মী নিয়োগ দেবে বলে জানানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক

লিবিয়ায় ৪৭ লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি ২ প্রবাসীর
লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি হয়ে ৪৭ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পরও এখনও কারাগারে আটক রয়েছেন দুই বাংলাদেশি যুবক। তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার রামনগর বিশ্বাসপাড়ায় নাছির মিয়ার বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের নাছির মিয়া





