সর্বশেষ

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা পড়লেন প্রবাসী নারী

Expatriate woman caught stealing in the usWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের একটি স্টোর থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই নারীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রশ্নের মুখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন। পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করে বলে, “আপনি যদি এভাবে কাঁদতে থাকেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারব না। বড় করে নিশ্বাস নিন।”

জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ইংরেজি ভালোভাবে বলতে পারেন না, তার মাতৃভাষা গুজরাটি। শারীরিক কোনো অসুস্থতা আছে কি না জানতে চাইলে তিনি গুরুতর কোনো সমস্যা নেই বলে জানান।

দোকানের কর্মীরা পুলিশকে জানিয়েছেন, ওই নারী স্টোরের নিয়মিত ক্রেতা হলেও এবারই প্রথম চুরির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি দোকানের বিভিন্ন শেলফ থেকে পণ্য নিয়ে কার্টে ভরেন এবং মূল্য না দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, চুরি করা জিনিসপত্র তিনি পুনরায় বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় তাকে আদালতে হাজিরা দিতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup