
৫০ বছর পুরোনো যন্ত্রেই চাষাবাদ করেন সৌদি বৃদ্ধ
সৌদি আরবের জিজান অঞ্চলের এক বৃদ্ধ কৃষকের কৃষিকাজের প্রতি অকৃত্রিম ভালোবাসার দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বয়সের ভারে নুয়ে পড়ার কথা থাকলেও, সত্তরের কোঠায় পৌঁছানো এই অদম্য বৃদ্ধ এখনও নিজের হাতে জমি চাষ করেন। আসন্ন বৃষ্টি ও নতুন কৃষি মৌসুমকে বরণ করে নিতে তিনি নিজেই ট্রাক্টর নিয়ে মাঠে

ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন ডন, যেভাবে হলেন গ্রেপ্তার
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নাম থাকায় অভিনেতা ও খলনায়ক ডনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠিয়েছে। রোববার (৯ আগস্ট) সিআইডি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সিআইডি সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার জন্য রোববার সকাল ৬টার দিকে বিমানবন্দরে

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দাবি
মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করাসহ মোট ৯ দফা দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর

সৌদি সেনাবাহিনীকে লক্ষ্য করে হুথিদের হামলা, বহু হতাহতের দাবি
লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের মোখা শহরে সৌদি বাহিনীর ওপর বড় ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি আরবের ধারাবাহিক আক্রমণ ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হুতিদের

ওমানে বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা খুলেছে। আজ রোববার বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন জমা নেওয়া শুরু করেছে দেশটি। ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের আল ধাহিরাহ শাখা ‘অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির’ অধীনে এই আবেদন গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর ফলে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের একটি নতুন সুযোগ

ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত
ভারতের পুনের বারামতি বিমানবন্দরে একটি বিমান জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানের বেশ ক্ষতি হয়েছে। সংবাদ অনুযায়ী, রবিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর সীমানার ভেতরে রানওয়ে থেকে অল্প দূরে এই দুর্ঘটনা ঘটে। এটি ছিল বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান। এর আগে চলতি বছরের ২৮

শিশুর জেদে মাঝপথ থেকে ফিরল বিমান, শেষ পর্যন্ত বাতিল পুরো ফ্লাইট
উড্ডয়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উড়োজাহাজ টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। যাত্রীরাও সবাই সিটবেল্ট বেঁধে অপেক্ষায় ছিলেন। কিন্তু হঠাৎ কেবিন ক্রুদের নজরে আসে, এক খুদে যাত্রী সিটের ওপর দাঁড়িয়ে আছে এবং তাকে কিছুতেই সিটবেল্ট পরানো যাচ্ছে না। শিশুটির অভিভাবক ও কেবিন ক্রুরা দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে সিটে বসাতে

বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা দুই বিমান
অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। টারম্যাক এলাকায় ঘটা এই ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও উড়োজাহাজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট

ছয় মাসে কানাডা থেকে বিতাড়িত ৩ হাজারের বেশি ভারতীয়
কানাডা থেকে রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে বিতাড়নের ঘটনা ঘটছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই তিন হাজারেরও বেশি ভারতীয়কে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে, যা গত বছরের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ। একই সময়ে অন্য যেকোনো দেশের তুলনায় ভারতীয়দের বিতাড়নের এই হার সর্বোচ্চ বলে কানাডার সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে। কানাডা বর্ডার

সৌদির আরামকো তেল স্থাপনায় হামলা চালিয়েছে হুতি!
সৌদি আরবের জিজান প্রদেশে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তারা এই হামলার কথা নিশ্চিত করে। আজ রোববার সকালে চালানো এই ড্রোন হামলার ফলেই আরামকোর ওই তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম






