সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

0 27 700x390Web Popup (3)

মালয়েশিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল সিকদার (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এই তরুণের আকস্মিক মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত উজ্জ্বল সিকদার ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের মো. কালাম সিকদারের বড় ছেলে। মালয়েশিয়ায় নিহতের সহকর্মী ও আত্মীয় আরমান শেখ জানান, তাঁরা দুজন সেখানে একই কোম্পানিতে কাজ করতেন। মালয়েশিয়া সময় শুক্রবার রাত আটটার দিকে রাজায়তান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মাত্র দেড় বছর আগেই ছুটি নিয়ে দেশে ফিরে বিয়ে করেছিলেন উজ্জ্বল। কিছুদিন পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আবারও মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি।

কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শুরু হয়েছে শোকের মাতম। সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নিহতের মা-বাবা। এই কঠিন ও শোকাবহ পরিস্থিতিতে নিহতের পরিবারের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে উজ্জ্বলের মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি ও বিনীত আকুতি জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup