Opens in a new tab
সর্বশেষ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ

MalaysiaWeb Popup (3)

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস সেকশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত এসব কেন্দ্র ঢাকা অঞ্চলের অধীনে অবস্থিত। প্রতিটি কেন্দ্রই স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত এবং বেস্টিনেট এসডিএন বিএইচডি কর্তৃক অডিট সম্পন্ন করা।

এফডব্লিউসিএমএস স্পষ্ট জানিয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে অনুমোদিত এসব কেন্দ্র থেকে বাধ্যতামূলকভাবে বায়ো-মেডিক্যাল স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কোনোভাবেই ইভিডিআরের আবেদন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে না। প্রতারণা ও ভোগান্তি এড়াতে কর্মীদের এই তালিকার বাইরে অন্য কোনো সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হয় বলেও জানানো হয়েছে।

অনুমোদিত ৫১টি মেডিক্যাল সেন্টারের তালিকা: এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল সেন্টার, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার, হিউম্যান ডায়াগনস্টিক, ইবনে ওমর মেডিক্যাল, আইডিয়াল ডায়াগনস্টিক, জান্নাহ মেডিক্যাল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ, পারফেক্ট মেডিকেয়ার, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ, মেডিনেট মেডিক্যাল, ইউনিকেয়ার মেডিক্যাল, ডাইনামিক ল্যাব, গ্রিনল্যান্ড মেডিক্যাল, ইশতিয়াক মেডিক্যাল, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিক্যাল, মাইল্যাব মেডিক্যাল, রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিক্যাল চেকআপ সেন্টার, সারা মেডিক্যাল সেন্টার, সুরক্ষা মেডিক্যাল সেন্টার, স্টার মেডিক্যাল, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিক্যাল, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিক্যাল, ডেল্টা হেলথ কেয়ার (রামপুরা), আইচি হসপিটাল, এ এফ মেডিক্যাল, প্রাইম ডায়াগনস্টিক, ওয়ার্ল্ড হরাইজন, ইনডেক্স ডায়াগনস্টিক, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিক্যাল, ল্যাব কোয়েস্ট, আনাস মেডিক্যাল, স্ট্যান্ডার্ড মেডিক্যাল, আল-জামি ডায়াগনস্টিক, ওয়ান প্লাস মেডিক্যাল, পিওর হেলথ মেডিক্যাল, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিক্যাল, ট্রু হেলথ মেডিক্যাল, কমফোর্ট মেডিক্যাল চেকআপ সেন্টার এবং ভিটা হেলথ মেডিক্যাল সেন্টার।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)