
ওমান প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, বহিষ্কারের পর গ্রেপ্তার কৃষক দল নেতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও পাঁচ মার্কিন নাগরিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। গত বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তাঁর স্ত্রী স্টেফানি হলিহান রয়েছেন। নিহত বাকি

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ৩ হাজার ৮৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকেই সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, আজ সকালে তাদের মূল্য নির্ধারণ ও মূল্য

অন্যের বাচ্চাকে বুকের দুধ খাইয়ে আলোচনায় মন্ত্রী
মাতৃত্বের অনুভূতি যে কোনো পদ বা মর্যাদার ফ্রেমে বাঁধা থাকে না, সেই চিরন্তন সত্যকেই যেন নতুন করে মনে করিয়ে দিলেন নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকবিষয়ক মন্ত্রী সীতা বাদি। সম্প্রতি রাজধানী কাঠমান্ডুর একটি শিশু হোমে পরিদর্শনে গিয়ে ১৭ দিন বয়সী এক ক্ষুধার্ত শিশুর কান্না শুনে স্থির থাকতে পারেননি তিনি। কোনো

‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের সুবিধার্থে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফেরার পর সরকারি হাসপাতালে চিকিৎসায় অগ্রাধিকারসহ নানা সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। গতকাল বুধবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসীকল্যাণ ও

ওমানে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
ওমানের সালালায় প্যারাগ্লাইডিং করার সময় ওপর থেকে ছিটকে পড়ে এক বৈমানিক ও তার বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই পাইলটের নাম ক্যাপ্টেন আহমেদ বিন হামদান আল কালবানি। ওমান এয়ার স্পোর্টস কমিটি এক বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আপাতত ওমানজুড়ে সব ধরনের প্যারাগ্লাইডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেইসাথে গভীর শোক

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
সৌদি আরবের পবিত্র মক্কা নগরে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই আয়োজনের চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ

সৌদি আরবের ৮ তেল ট্যাংকারে আঘাত হানার দাবি ইয়েমেনের হুথিদের
লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট আটটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গত ২০ জুলাই সৌদি জাহাজের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপের পর এসব হামলা চালানো হয়। এর পাশাপাশি আরব সাগর, ভারত মহাসাগর ও লোহিত

ইরানের অস্ত্রের মজুত শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র-ড্রোনের সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত সমরাস্ত্রের মজুত পুনরায় গড়ে তুলতে ইরানকে ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও বিস্ফোরক দিয়ে সহায়তা করছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ সামুদ্রিক পরিবহন কোম্পানি ‘এমজি-ফ্লোট’-এর

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তুরস্কের এক আইনপ্রণেতা এমন দাবি করলেও কার্লোস নিজে এখন পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে খবরটি সত্য নাকি নিছক গুঞ্জন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। Brezilya’da İslam Toplumları






