সর্বশেষ

আহত পাইলটের কপালে দুবাইয়ের যুবরাজের চুমু!

620 6ac0ec5f7c5e9Web Popup (3)

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে মাঝআকাশে অতর্কিত হামলার শিকার হওয়া প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে দেখতে গেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। শনিবার (৩ অক্টোবর) চিকিৎসাধীন এই ভারতীয় পাইলটের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সাহসিকতা, অসামান্য দায়িত্ববোধ এবং মানুষের জীবন রক্ষার প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি আবেগঘন ছবিতে দেখা যায়, শেখ হামদান পরম মমতায় আহত ক্যাপ্টেন মাচ্ছারের কপালে চুমু খেয়ে তাঁর প্রতি সম্মান জানাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টের ক্যাপশনে শেখ হামদান উল্লেখ করেন, ক্যাপ্টেন মাচ্ছার সাহস ও মানবজীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয়। শেখ হামদান আরও লেখেন, ‘তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে—সহমর্মিতা, শান্তি ও জীবনের প্রতি শ্রদ্ধার—তিনি তারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁকে নিয়ে আমরা সত্যিই গর্বিত।’

গত বুধবার দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ফ্লাইদুবাইয়ের ওই বিমানের ককপিটে সহকারী পাইলটের হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন ক্যাপ্টেন মাচ্ছার। চরম বিপদের মুহূর্তেও তিনি নিজের বুদ্ধিমত্তায় ককপিটের দরজা খুলতে সক্ষম হলে বিমানের ক্রু ও যাত্রীরা ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। ভারতের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত মাচ্ছার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। মাঝআকাশের ওই ভয়ংকর পরিস্থিতিতে পাইলট, ক্রু ও যাত্রীদের অসামান্য ভূমিকার প্রশংসা করেছে আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটিও। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে বর্তমানে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup