
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব
সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের সা’দা প্রদেশের আবাসিক এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের এই হামলা সীমান্তবর্তী রাযিহ ও ঘামর জেলায় পরিচালিত হয়েছে, জানিয়েছে আল-মাসিরাহ সংবাদ সংস্থা। স্থানীয়রা জানিয়েছেন, গোলাবর্ষণের কারণে অর্থনৈতিকভাবে

মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা, পাইলটের কারাদণ্ড
মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টায় এক সাবেক পাইলট দোষী সাব্যস্ত হয়েছেন। বিবিসির খবরে জানা যায়, অভিযুক্তের নাম জোসেফ ডেভিড এমারসন। তিনি আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ককপিটে দায়িত্ব পালনের সময় হঠাৎ পাইলটকে বলেন, “আমি ঠিক নেই” এবং ইঞ্জিন বন্ধের চেষ্টা চালান। এমারসন তদন্তকারীদের জানান, তিনি সাইকেডেলিক মাশরুম খাওয়ার

জাপানের নারিতা রুট বিমান চলাচল বন্ধ, ক্ষুব্ধ প্রবাসীরা
ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালু করার ২১ মাসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, বাণিজ্যিক ও লাভজনক সম্ভাবনা যাচাই না করায় এ রুটে বিপুল লোকসান হয়েছে। ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা এটিকে ‘দুর্ভাগ্যজনক ও আত্মঘাতী’ সিদ্ধান্ত হিসেবে

কানাডায় প্রবাসীদের স্মার্ট এনআইডি বিতরণ শুরু
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বর্তমানে কানাডায় ১৪ দিনের সফরে আছেন। সফরের মূল উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও এনআইডি কার্ড বিতরণ উদ্বোধন করা। তবে সমালোচনা উঠেছে—কারণ চলতি বছরের মে মাসেই টরন্টো ও অটোয়ায় আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছিল। সূত্র জানায়, প্রায় চার মাসে মাত্র শতাধিক

‘ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই’
নাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ফেলিংগার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পুরনো টুইটার) বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি এবং ইউরোপের জন্য নতুন শিল্প ও বাজারের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। ফেলিংগার একই সঙ্গে ভারতের প্রতি ইউরোপের আগ্রহ কমানো

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন সম্পন্ন
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম ও তুহিনের মরদেহ তাদের নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেও মাঝে মাঝে গাজা থেকে প্রতিরোধের খবর আসে। সেই ধারাবাহিকতায় রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গাজা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি রকেট প্রতিহত হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হানে। প্রায় তিন সপ্তাহের মধ্যে এটি

৩০ বাংলাদেশিকে হাতকড়া-শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত
যুক্তরাষ্ট্রে বৈধ নথিপত্র ছাড়াই বসবাসের অভিযোগে আরও ৩০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিশেষ উড়োজাহাজে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী ছিলেন। তারা হাতকড়া ও পায়ে শিকল বাঁধা

এবার থেকে পাসপোর্ট অফিসে না গিয়েও পাসপোর্ট বানাবেন যেভাবে
পাসপোর্ট—যা একজন নাগরিকের সরকারি পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ—এটি পেতে এতদিন সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা দালালের হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা। তবে এবার সেই ঝামেলা কমতে যাচ্ছে। রাজধানীর নাগরিক সেবা কেন্দ্র থেকেই এখন করা যাবে পাসপোর্ট আবেদন ও নবায়ন। ঢাকার ছয়টি অঞ্চলের ১০টি নাগরিক সেবা কেন্দ্রে

কুয়েতে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘জামাই মেলা’
বাংলাদেশের জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব ‘জামাই মেলা’ এবার প্রথমবারের মতো দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। প্রবাসী তরুণদের উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হিজিল মরু অঞ্চলের একটি রিসোর্টে এই আয়োজন করা হয়। দুপুর থেকেই প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে মেলায় আসতে শুরু করেন। নারী-পুরুষ ও শিশু মিলে কয়েকশ মানুষ অংশ নেন এ উৎসবে।






