সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য বিরাট সুখবর

Oman probashiProbashir city Popup 19 03

প্রবাসীসহ সকল যাত্রীদের বিনা মূল্যে বাস ভ্রমণের দারুণ এক সুযোগ করে দিচ্ছে ওমানের জাতীয় পরিবহন সংস্থা মুয়াসালত। দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই দেশব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব গণপরিবহন দিবস উপলক্ষে আগামী শুক্রবার রাজধানী মাস্কাট এবং সালালাহ শহরের ভেতরে যাত্রীরা দিনভর যত খুশি ততবার সম্পূর্ণ বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবেন।

মূলত সাধারণ মানুষকে জাতীয় গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে মুয়াসালত বাসের মাধ্যমে শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের ফলে একদিকে যেমন রাস্তায় যানজট উল্লেখযোগ্য হারে কমবে, তেমনি গণপরিবহন ব্যবহারের পরিবেশগত সুবিধা সম্পর্কেও জনসচেতনতা বাড়বে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পুরো দিনজুড়ে বিনা মূল্যে যাতায়াতের এই সুযোগ টেকসই নগর যোগাযোগ ব্যবস্থাকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। পাশাপাশি ওমানের পরিবহন খাতকে আধুনিকীকরণ এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এই সময়োপযোগী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03