
মালদ্বীপে ভিসা ব্যবসা: আটক-ফেরত শ্রমিক বাড়ছে
মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের ভিসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভয়াবহ অবৈধ ব্যবসা। প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। অথচ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা বাণিজ্য চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। সরকারি নীতি অনুযায়ী বিদেশি কর্মীরা কেবল নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবে

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে বিদ্যমান কোটা সীমিত করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানান, বর্তমানে মালয়েশিয়ার জাতীয় কোটায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের অনুমোদন রয়েছে। এর মধ্যে প্রায় ২৩ লাখ শ্রমিক ইতোমধ্যে কর্মরত থাকায় অবশিষ্ট সীমিত

সুখবর, ওমানসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো শুরু!
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার দীর্ঘদিন অদক্ষ শ্রমিকনির্ভর হলেও প্রযুক্তিগত উন্নতির ফলে এখন সেখানে অদক্ষ শ্রমের চাহিদা দ্রুত হ্রাস পাচ্ছে। অবকাঠামো নির্মাণ কিংবা লোডিং-আনলোডিংয়ের মতো কাজেও কিছুটা দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জাপান, কোরিয়া ও ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতিও চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,

স্ত্রীকে হত্যার পর থানায় এসে ধরা দিলেন প্রবাসী স্বামী
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী লতিফ মিয়া। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভোররাত ২টার দিকে তিনি থানায় হাজির হন। নিহত রোজী বেগম স্থানীয় মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে। পারিবারিক সূত্র জানায়, লতিফ

ওমানে ভয়াবহ ডাকাতি, কোটি টাকার স্বর্ণসহ চার প্রবাসী গ্রেপ্তার
ওমানের সিব প্রদেশ এলাকায় একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজন মুখোশধারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই এশীয় বংশোদ্ভূত। তারা দোকানের কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে এবং মারধর করে প্রায় ১ লাখ ৫০ হাজার রিয়ালের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এই ঘটনায় মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জটিল অভিযান চালাল যোদ্ধারা
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা জটিল এক অভিযান পরিচালনা করেছে। বুধবার (২০ আগস্ট) ভোরে চালানো এই হামলায় একাধিক সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। হামাসের বিবৃতিতে বলা হয়, নবনির্মিত সামরিক পোস্টে অতর্কিত হামলার সময় বাড়ির ভেতরে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে হালকা

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা
প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের পাসপোর্টসংক্রান্ত জটিলতা অবশেষে দূর হলো। এখন থেকে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিবন্ধনের জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক থাকছে না। কারও পাসপোর্ট না থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে তারা ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করার পর এ সুযোগ তৈরি হয়েছে। ইসির

বিদেশে কর্মী পাঠানো সুযোগ হেলায় হারাচ্ছে বাংলাদেশ!
দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য বছরে সাড়ে ১১ হাজার কোটা বরাদ্দ থাকলেও তা পূরণে বাংলাদেশ এখনও সফল হতে পারেনি। ২০০৮ সাল থেকে এ প্রক্রিয়ার মাধ্যমে দেশটিতে শ্রমিক প্রেরণ শুরু হয়েছে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এ কোটা ব্যবহার করতে না পারার ফলে বাংলাদেশ প্রচুর সুযোগ হারাচ্ছে। জনশক্তি

দুবাইর স্বপ্ন দেখিয়ে ২৭ লাখ টাকা নিয়ে উধাও প্রবাসী
যশোরের বেজপাড়া এলাকার শাওন সাহা দুবাই প্রবাসের স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে পলাতক হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগে শাওনের ছোট ভাই সবুজ সাহা ও স্ত্রী পূজা সাহার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় তিনটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণার শিকার হয়েছেন শহরের কয়েকজন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শহরের আরজু আহমেদ জানান, শাওনের

বিমানবন্দরের কর্মীদের জন্য বাধ্যতামূলক মাদক পরীক্ষা চালু
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা শক্তিশালী করতে সব কর্মীর জন্য অ্যালকোহল ও মাদক পরীক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে বিমানবন্দর ও এয়ারপোর্টের নিরাপত্তা মান উন্নত করা হবে। বিমানবন্দরে কর্মরত সব প্রতিষ্ঠানের কর্মীদের মেডিকেল স্ক্রিনিং করতে হবে, বিশেষ করে যারা লাইসেন্স ওই কর্তৃপক্ষের মাধ্যমে





