
ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম কধুরখীলের প্রবাসী মোহাম্মদ ইলিয়াস (৪২) ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হঠাৎ অসুস্থতা দেখা দিলে দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় নেওয়া হয় আইসিইউতে। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা

প্রবাসজীবনে মানসিক চাপ বাড়ছে: বিচ্ছিন্নতা না কি আত্মপরিচয়ের সংকট?
বিদেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। গবেষণা ও পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, দীর্ঘদিন পরিবার ও নিজ সমাজ থেকে দূরে থাকার কারণে অনেক প্রবাসী নানা মানসিক চাপে ভুগছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সাংস্কৃতিক পার্থক্য, আত্মপরিচয়ের সংকট এবং সামাজিক বিচ্ছিন্নতা, যা মানসিক অস্থিরতা ও বিষণ্নতা আরও বাড়িয়ে তুলছে। প্রবাসীরা

নতুন মাইলফলক নিউরালিঙ্কের: একদিনেই দুই রোগীর মস্তিষ্কে চিপ স্থাপন
এক দিনে দুই ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে চিপ স্থাপন করে নতুন মাইলফলক স্পর্শ করেছে ইলন মাস্কের নিউরোটেক প্রতিষ্ঠান ‘নিউরালিঙ্ক’। গত সোমবার প্রতিষ্ঠানটি জানায়, তারা একই দিনে দুটি ব্রেইন-ইমপ্লান্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং উভয় রোগীই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এ সাফল্যের পর নিউরালিঙ্কের সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “একদিন

সৌদি খেজুরের বীজে বাগান গড়ে তুললেন বাংলাদেশের তরুণী
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কলেজছাত্রী নুসরাত জাহান (লিজা)। সৌদি আরব থেকে আনা খেজুর খেয়ে শখের বসে বীজ মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সেই শখ রূপ নিয়েছে একটি পরিপূর্ণ খেজুরবাগানে। বর্তমানে তার এক বিঘা জমিতে গড়ে ওঠা বাগানে ফল ধরেছে এবং নতুন চারা উৎপাদিত হচ্ছে।

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’
আধুনিক যুদ্ধ কৌশলে নতুন মাত্রা যোগ করতে জার্মানি উদ্ভাবন করেছে ‘সাইবার তেলাপোকা’। এই অভিনব প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং শত্রুর গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হবে। জীবিত তেলাপোকার দেহের সঙ্গে কৃত্রিম যন্ত্রাংশ যুক্ত করে তৈরি এই রোবোটিক পোকামাকড় সেনাদের জন্য বিপজ্জনক এলাকায় প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবে। সাইবার তেলাপোকাগুলোর পিঠে

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আটক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, খায়রুল

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৪ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ওমান সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ
ওমান সাগরে ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ডিডিজি ফিটজেরাল্ড’-এর মধ্যে মুখোমুখি এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার (২৩ জুলাই) সংঘটিত এই ঘটনাটি স্বল্প সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়ালেও তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি। ইরানি বাহিনীর কড়া সতর্কতার পর মার্কিন জাহাজটি সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে

ওমান প্রবাসীদের জন্য সুখবর, বীমার সমস্যা সমাধানে অনলাইন সিস্টেম চালু
ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি (FSA) স্বাস্থ্য বীমা গ্রাহকদের জন্য নতুন অনলাইন অভিযোগ সিস্টেম চালু করেছে ওমান। এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই তাদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত অভিযোগ বা প্রশ্ন জমা দিতে পারবেন। এই সিস্টেমটি বিশেষ করে চিকিৎসার অনুমতি নিতে দেরি হওয়া বা বীমা কোম্পানি থেকে সময়মতো সাড়া না পাওয়া সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত

পাসপোর্ট শক্তিতে চার ধাপ এগিয়ে চমক দেখাল ওমান
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় চার ধাপ এগিয়ে ৫৬তম অবস্থানে উঠে এসেছে ওমান। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে দেখা যায়, বর্তমানে ওমানের নাগরিকরা ৮৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, যা ২০২৪ সালে ছিল ৮৬টি। এই সূচকে পাসপোর্টগুলোর র্যাংকিং নির্ধারিত হয় কতটি দেশে আগাম ভিসা





